• সিলেট, রাত ৪:২৮, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাফলংয়ে সাংবাদিক সালমান শাহ’র জন্মদিনে কেক কাটা

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৬
জাফলংয়ে সাংবাদিক সালমান শাহ’র জন্মদিনে কেক কাটা
  1. সিলেটের গোয়াইনঘাটে জাফলং ট্যুরিস্ট গাইড অ্যান্ড হ্যান্ড বোট যুব সংস্থার উদ্যোগে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর’র যুগ্ম সম্পাদক ও আরটিভির সাংবাদিক সালমান শাহ’র জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ’র সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন বিট পুলিশের এসআই হান্নান, ইউপি সদস্য আব্দুল মান্নান, জাফলং পর্যটন কেন্দ্রের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত, যেখানে কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়।