• সিলেট, ,

চা শ্রমিকদের রেইনকোট দিলেন প্রধানমন্ত্রী: বড়লেখায় বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
প্রকাশিত October 17, 2026
চা শ্রমিকদের রেইনকোট দিলেন প্রধানমন্ত্রী: বড়লেখায় বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

 

চা শ্রমিকদের রেইনকোট দিলেন প্রধানমন্ত্রী: বড়লেখায় বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ আব্দুল হাফিজ চৌধুরী বড়লেখা মৌলভীবাজার।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উপহার হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় স্থায়ী নারী চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ রেইনকোট বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে ২৩৫, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব।

​প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ বলেন, “চা শিল্প ও চা শ্রমিকরা আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে নারী চা শ্রমিকরা প্রতিদিন বাগান থেকে চা পাতা চয়ন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো এই উপহার তাদের কাজের সুরক্ষায় ও জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।”

​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, চা বাগান সমূহের প্রতিনিধি ও স্থায়ী নারী চা শ্রমিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ চা শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেন।