• সিলেট, ,

বড়লেখা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

admin
প্রকাশিত March 25, 2026
বড়লেখা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

নিজস্ব প্রতিনিধি নজরুল ইসলাম  বড়লেখা।।

মৌলভীবাজারের বড়লেখা থানা পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আনোয়ারুল হক। বুধবার (২৫ মার্চ ২০২৬) তিনি সফরসঙ্গী হিসেবে থানায় এসে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং বিভিন্ন দাপ্তরিক বিষয়াদি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এবং বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান।
পরিদর্শন শেষে তিনি থানার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ সদস্যদের আরও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।