বড়লেখায় কিস্তিতে ওয়ালটনের ফ্রিজ কিনে ক্রেতার মৃত্যু, পরিবার পেল ১ লাখ টাকা আর্থিক সহায়তা
মোঃ নজরুল ইসলাম মৌলভীবাজার
ওয়ালটন প্লাজা বড়লেখা শাখা থেকে কিস্তিতে ফ্রিজ কিনে ক্রেতার মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা বড়লেখা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুম দুলাল মিয়ার পরিবারকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ওয়ালটন প্লাজার এ উদ্যোগে শোকাহত পরিবারটি কিছুটা হলেও আর্থিক সহায়তা পেল।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে বড়লেখা উপজেলা প্রাঙ্গণে অবস্থিত ওয়ালটন প্লাজা বড়লেখা শাখার উদ্যোগে এ সহায়তা হস্তান্তর করা হয়। মরহুম দুলাল মিয়ার স্ত্রী মুক্তা বেগম প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা গ্রহণ করেন। পরে তিনি টাকাগুলো তাঁর ছেলে মারুফ আহমদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা বড়লেখা শাখার ম্যানেজার রুবেল চৌধুরী, মৌলভীবাজার এরিয়ার রিজিওনাল ক্রেডিট ম্যানেজার জনাব রাশেদুজ্জামান রাসেল এবং সিলেট ডিভিশনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার জনাব হুমায়ুন কবির খান হিমু।
ক্রেতার মৃত্যুর পর তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি গ্রাহক ও তাঁদের পরিবারের প্রতি এমন সহযোগিতা সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ বিপদের সময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের দায়িত্ববোধের পরিচয় বহন করে।