• সিলেট, ,

বড়লেখায় এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

admin
প্রকাশিত May 13, 2026
বড়লেখায় এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

মৌলভীবাজারের বড়লেখায় এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

মোঃ নজরুল ইসলাম, বড়লেখা:

বুধবার (১৩ মে) সকালে বড়লেখা উপজেলার দক্ষিণবাগ ইউনিয়নের ফাতারিয়া গঞ্জ পাড়া এলাকায়, এ ঘটনা ঘটে। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত গৃহবধূর নাম ময়না গঞ্জ। তার স্বামীর বাড়ি কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে তিনি পিত্রালয়ে অবস্থান করছিলেন।
গৃহবধূর মৃত্যুর পর ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে ‘বিশ্বজিৎ’ নাম উল্লেখ রয়েছে। এছাড়াও ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে কিছু লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও ব্যক্তিগত সমস্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।