• সিলেট, ,

বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

admin
প্রকাশিত November 8, 2026
বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আব্দুল হাফিজ চৌধুরী বিশেষ প্রতিনিধি।।

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলা সমবায় অফিসার মো. রোহেল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৌরভ গোস্বামীর সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, ইউপি সদস্য মক্তার আলী, সমবায়ী মিলন রবি দাস, ছাব্বির আহমদ।
উপজেলা প্রেসক্লাব বড়লেখা সাধারণত সম্পাদক রুয়েল কামাল ও নাগরিক টিভি বড়লেখা প্রতিনিধি আলী উবায়েদ ইমন
ও চ্যানেল এস বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। তাই সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সমনবাগ ট্রাস্ট সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে মনোনীত হওয়ায় প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।