• সিলেট, ,

বড়লেখায় পানের জুমের ১২০০টি পানগাছের ছড়া কেটে দেওয়ার অভিযোগ, ২০ লাখ টাকার ক্ষতি

admin
প্রকাশিত November 7, 2026
বড়লেখায় পানের জুমের ১২০০টি পানগাছের ছড়া কেটে দেওয়ার অভিযোগ, ২০ লাখ টাকার ক্ষতি

বড়লেখায় পানের জুমের ১২০০টি পানগাছের ছড়া কেটে দেওয়ার অভিযোগ, ২০ লাখ টাকার ক্ষতি

আব্দুল হাফিজ চৌধুরী বিশেষ প্রতিনিধ

মৌলভীবাজারের বড়লেখায় ব্যক্তিমালিকানাধীন পানের জুমে প্রবেশ করে প্রায় ১২০০টি পানগাছের ছড়া কেটে দেওয়াসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানের মালিক আব্দুর নূর। এ ঘটনায় অজ্ঞাতনামা ৩৫ থেকে ৪০ জনের বিরুদ্ধে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারতল গ্রামের ইসলামনগর এলাকার আগারপুঞ্জির উত্তর পাশে ঢিলার মধ্যে অবস্থিত আব্দুর নূরের মালিকানাধীন পানের জুমে এ ঘটনা ঘটে।
অভিযোগে আব্দুর নূর উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি নিজস্ব মালিকানাধীন ওই পানের জুম ও বাগানের গাছপালা পরিচর্যা করে ভোগদখল করে আসছেন। ঘটনার দিন তাঁর পরিচিত দুই ব্যক্তি বাগানের ভেতরে প্রবেশ করে কয়েকজন লোককে গাছ কাটতে দেখেন। এ সময় তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কাটার বিষয়টি প্রত্যক্ষ করেন এবং একজনকে চিনতে পারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, দুর্বৃত্তরা তাঁর পানের জুমের প্রায় ১২০০টি পানগাছের ছড়া কেটে দিয়েছে। পাশাপাশি বাগানের কলাগাছ, সুপারিগাছ ও আকাশিগাছও কেটে ফেলা হয়েছে। এতে সব মিলিয়ে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
আব্দুর নূর বলেন, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা পানের জুম ও বাগানের গাছপালা নষ্ট হওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ভবিষ্যতে তাঁর বাগানের আরও ক্ষতিসাধনের আশঙ্কাও করছেন তিনি।
এ ঘটনায় আব্দুর নূর বড়লেখা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।