• সিলেট, ,

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৩ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

admin
প্রকাশিত August 14, 2026
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৩ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৩নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

১৪ আগস্ট, ২০২৬ ঈসায়ী, শুক্রবার , বাদ জুমা, বিভাগীয় কার্যালয়ে এ কাউন্সিল সম্পন্ন হয়।

কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নব নির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি আরিফ হোসাইন সামাদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম মুন্না, সহ প্রচার সম্পাদক মুহাম্মদ জামান আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বুরহান উদ্দিন।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ ইউসুফ আহমদ সাঈম- কে সভাপতি, তানভীর আহমদ চৌধুরী-কে সাধারণ সম্পাদক ও আবু সালেহ রব্বানীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন—সহ সভাপতি জাবেদ আহমদ, ফারুক আহমদ, হাসান তাপাদার ছামি, সহ সাধারণ সম্পাদক আদনান সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক মাহি, আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক মোস্তফা আল মাসুদ রাহি, সহ প্রচার সম্পাদক আহমদ আল হাসান, রেদওয়ানুল হক, অর্থ সম্পাদক ইবরাহিম আহমদ শাহিদ, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ অফিস সম্পাদক মো. তাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আহমদ খায়রুল বাশার, সহ প্রশিক্ষণ সম্পাদক ফাহিম আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আউয়াল সামি, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনহার আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক তায়েফ আহমদ, রাহাত হাসান, সদস্য—ইয়াসিন আরাফাত, মোবাশ্বিরুল ইসলাম, আইনুল ইসলাম, শাহ মুহাইমিনুল হক, নাব্বি হোসেন মারুফ।

 

মারুফ/সিলেট ৭১ নিউজ