• সিলেট, ভোর ৫:১১, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে শ্রমমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতা জাহেদ খাঁনের সৌজন্য সাক্ষাৎ

admin
প্রকাশিত মে ১৩, ২০২৬
যুক্তরাষ্ট্রে শ্রমমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতা জাহেদ খাঁনের সৌজন্য সাক্ষাৎ

বিয়ানীবাজার প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আখতার হোসেন খাঁন জাহেদ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এর সভায় যোগ দিতে আমেরিকা সফরকালে উপদেষ্টা আরিফুল হক চৌধুরীকে অভ্যর্থনা জানান সেখানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিসহ যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন খাঁন জাহেদ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে বিয়ানীবাজারের সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং ব্রীজ-কালভার্ট নির্মাণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি তুলে ধরেন তিনি।

আরিফুল হক চৌধুরী অত্যন্ত মনোযোগের সঙ্গে দাবিগুলো শোনেন এবং বিয়ানীবাজারের অবহেলিত এলাকাগুলোকে উন্নয়নের আওতায় এনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আখতার হোসেন খাঁন জাহেদ প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। অবহেলিত এই জনপদের ভাগ্য উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।