• সিলেট, ,

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বড়লেখার যুবক গ্রেপ্তার

admin
প্রকাশিত September 29, 2026
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বড়লেখার যুবক গ্রেপ্তার

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে বড়লেখার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার জাপানীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান মিয়া বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি জয়পাশা এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও হাসান মিয়াকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার হাসান মিয়াকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।