মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্থার শিকার এক পুলিশ কর্মকর্তা
মোঃ নজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার
০১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার।
মৌলভীবাজার শহরের ব্যস্ততম চৌমুহনায় গত কাল ৩০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় মব সৃষ্টি করে এক পুলিশ কর্মকর্তা হেনাস্তার শিকার হয়েছেন।
জানা যায়, রাস্তার উপরে সিএনজি চালক ডাবল পার্কিং করার কারণে যানজট সৃষ্টি হয়। উক্ত অফিসার ঐ পথে যাওয়ার সময় সিএনজি সরাতে বললেও চালক পারলে গাড়ি নিয়ে যান বলে দম্ভ দেখান,পুলিশ কর্মকর্তা তাৎক্ষনিক সার্জেন্ট কে কল করলে চালক গাড়ি স্টার্ট দিয়ে চলে যাওয়ার প্রাক্কালে উক্ত অফিসারের সাথে চাবি টানাটানিও ধস্তাধস্তি হয়, কিন্তু আরোহী দুজন মহিলা ও একজন পুরুষ ছিলেন, তাৎক্ষনিক যাত্রী গাড়ি থেকে নেমে উচ্চস্বরে চেচামেচি শুরু করেন, এবং মব সৃষ্টির লক্ষ্যে গন জমায়েত হতে থাকে, আলাপকালে জানা গেছে উনি কুলাউড়া থানার টি আই, বাসা নিয়ে থাকেন মৌলভীবাজার চৌমুহনী এলাকায় সোশ্যাল মিডিয়ায় কিছু facebook ভিউ ব্যবসায়ী মানহানি কর সংবাদ প্রকাশ করেছেন উভয় পক্ষের বক্তব্য না নিয়ে এক তরফা মব সৃষ্টিকারীদের কথা শুনে সংবাদ মিথ্যা তথ্য, ( উক্ত অফিসারের ডি, আই, জি পরিচয় দিয়ে) মিথ্যা সংবাদ প্রকাশ করেন,যাহা উদ্দেশ্য প্রনোদিত!! এ বিষয়ে পুলিশ কর্মকর্তার সাথে আলাপ কালে বলেন প্রয়োজনে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করবেন সূত্রে জানা গেছে।