বড়লেখা উপজেলা সহ দেশ ও প্রবাসের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম।
তিনি আজ এক শুভেচ্ছা বার্তায় বলেন, রমজানের পুরো মাসজুড়ে আমরা সিয়াম সাধনা করেছি। তাকওয়া অর্জনের চেষ্টা করেছি, গুনাহ থেকে বেঁচে থাকা ও নেক কাজ বেশি বেশি করার চেষ্টা করেছি। এর ফলে ব্যক্তি জীবনে একধরনের শুদ্ধতা এসেছে।
তিনি আরও বলেন, জাতীয় জীবনেও শরিয়াহ পালনের প্রতি আগ্রহ ও অভ্যস্ততা তৈরি হয়েছে। ঈদের পরেও ব্যক্তি ও জাতীয় জীবনে এর ধারাবাহিকতা রক্ষা করতে পারলে প্রকৃত সাফল্য আসবে।
সাইদুল ইসলাম বলেন, ঈদ বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী উৎসব, যার সঙ্গে সুলতানি ও মুঘল আমলের ঐতিহ্য জড়িয়ে রয়েছে।
তিনি আরও বলেন, এ উৎসবকে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যম হিসেবে কাজে লাগাতে হবে। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।