• সিলেট, রাত ৪:০০, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্রান্সে বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের  কমিটি গঠন

admin
প্রকাশিত মে ১৩, ২০২৬
ফ্রান্সে বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের  কমিটি গঠন

বিয়ানীবাজার সংবাদদাতা: ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজার প্রবাসীদের সামাজিক সংগঠন ‘বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট’-এর দ্বিবার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক নাজিম আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে মিজানুর রহমান লিটন নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে শাহরুল আলম ও ট্রাস্টি সচিব হিসেবে সরোয়ার আহমদ দায়িত্ব লাভ করেছেন।

ট্রাস্টের নবনির্বাচিত সভাপতি মো. আলী হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে ঐক্য, সৌহার্দ্য ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। প্রবাসে আমাদের এই সংগঠনটি আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

সাধারণ সম্পাদক নাজিম আহমেদ বলেন, “প্রবাসী কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ, দোয়া ও পরামর্শ থাকলে বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট ফ্রান্স ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর সামাজিক সংগঠন হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে।”

এদিকে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই কমিটির নেতৃত্বে প্রবাসে বিয়ানীবাজারের মানুষের কল্যাণ ও পারস্পরিক ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হবে।