• সিলেট, ,

আসন্ন বর্ণি ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ফকির বাজারে খায়রুল ইসলামের পক্ষে লিফলেট বিতরণ

admin
প্রকাশিত November 8, 2026
আসন্ন বর্ণি ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ফকির বাজারে খায়রুল ইসলামের পক্ষে লিফলেট বিতরণ

 

আসন্ন বর্ণি ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ফকির বাজারে খায়রুল ইসলামের পক্ষে লিফলেট বিতরণ

আব্দুল হাফিজ চৌধুরী বিশেষ প্রতিনিধ।

আসন্ন ১নং বর্ণি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ফকির বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক জননেতা খায়রুল ইসলাম খয়রুলের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বাদ মাগরিব ফকির বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ও বাজারের গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল ইসলাম খয়রুলের ব্যক্তিগত পরিচিতি, সামাজিক কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা এবং ইউনিয়নের উন্নয়ন নিয়ে তাঁর প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরা হয়। এ সময় বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করা হয়।
স্থানীয় পর্যায়ে সমাজসেবামূলক কর্মকাণ্ড, শিক্ষার প্রসার এবং ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ততার কারণে খায়রুল ইসলাম খয়রুল এলাকায় পরিচিতি পেয়েছেন বলে তাঁর সমর্থকেরা জানান। বিশেষ করে গরিব, অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বলে প্রচারণায় উল্লেখ করা হয়।
তাঁর সমর্থকদের মতে, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়গুলো তাঁর সামাজিক কার্যক্রমের অন্যতম দিক।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খায়রুল ইসলাম খয়রুল এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে নিজের প্রত্যাশা তুলে ধরছেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন।
লিফলেট বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে ফকির বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে তাঁর নির্বাচনী প্রচারণার বার্তা পৌঁছে দেওয়া হয়।