দক্ষিণ শাহবাজপুরের ৫ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী শরিফ উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সম্ভাব্য ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী মো. শরিফ উদ্দিনের উদ্যোগে স্থানীয় মুরব্বি ও যুবসমাজের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি দক্ষিণ তারাদরম বরথল মহল্লায় আয়োজিত এ সভায় এলাকার প্রবীণ মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
তারাদরম গ্রামের প্রবীণ মুরব্বি আলা উদ্দিনের সভাপতিত্বে এবং রাসেল আহমদের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও আদর্শ ওয়ার্ড গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
সভায় সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মো. শরিফ উদ্দিন বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখাই তাঁর মূল লক্ষ্য। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় মুরব্বি ও যুবসমাজ এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। সভাটি স্থানীয় মানুষের সঙ্গে সম্ভাব্য প্রার্থীর মতবিনিময় এবং এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরার একটি সুযোগ হিসেবে বিবেচিত হয়।