• সিলেট, রাত ১২:৪৩, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড

admin
প্রকাশিত জুন ২৩, ২০২৬
বড়লেখায় মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড

বড়লেখায় মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড

​মোঃনজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।

​মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোহাম্মদ আলী (৪২) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৩ জুন) দক্ষিণভাগ ইউনিয়ন (দক্ষিণ) পরিষদ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মোহাম্মদ আলীকে মাদকদ্রব্য ক্রয় ও বহনের দায়ে হাতেনাতে আটক করা হয়।

​অভিযুক্ত মোহাম্মদ আলী উপজেলার মাধবগুল, কাঠালতলী এলাকার সুবেদার খলিল উদ্দিনের ছেলে।

​মোবাইল কোর্ট পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, জনস্বার্থে এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া