• সিলেট, রাত ১২:১৮, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

​বড়লেখায় পুলিশের ফোর্স মবিলাইজেশন ড্রিল: জরুরি পরিস্থিতিতে প্রস্তুতির মহড়া

admin
প্রকাশিত জুন ২২, ২০২৬
​বড়লেখায় পুলিশের ফোর্স মবিলাইজেশন ড্রিল: জরুরি পরিস্থিতিতে প্রস্তুতির মহড়া

মোঃ নজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার


​বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে একটি বিশেষ ‘ফোর্স মবিলাইজেশন ড্রিল’ (মহড়া) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বড়লেখা থানা প্রাঙ্গণ ও শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই মহড়া পরিচালনা করা হয়।

​সিলেট রেঞ্জ ডিআইজি মোঃ জিললুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এই মহড়া পরিচালিত হয়।

​মহড়ায় বড়লেখা থানা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্স অংশ নেন। ড্রিলের মূল লক্ষ্য ছিল—যেকোনো জরুরি সংকেত পাওয়ার সাথে সাথে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে পুলিশের ফোর্সের একত্রিত হওয়া, অস্ত্র ও সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং জরুরি প্রয়োজনে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছানোর সক্ষমতা ঝালিয়ে নেওয়া।

​মহড়া শেষে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, “আমাদের মূল উদ্দেশ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী যেন সর্বদা প্রস্তুত থাকে, তা নিশ্চিত করতেই এই নিয়মিত মহড়া। এর মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি পায় এবং দায়িত্ব পালনে তাদের দক্ষতা আরও শাণিত হয়।”

​তিনি আরও বলেন, বড়লেখার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ পুলিশ সর্বদা সজাগ রয়েছে। জনস্বার্থে এ ধরনের তৎপরতা আগামী দিনেও অব্যাহত থাকবে।