• সিলেট, ,

জুড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ আটক

admin
প্রকাশিত September 23, 2026
জুড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ আটক

জুড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ আটক

মোঃনজরুল ইসলাম বড়লেখা।।

মৌলভীবাজারের জুড়ী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে ৫২ বিজিবির অধীনস্থ ফুলতলা বিওপির একটি টহল দল জুড়ী উপজেলার সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৭ নম্বর ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক মদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান,সুজন