• সিলেট, রাত ১:২৮, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

​বড়লেখায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ১২, ২০২৬
​বড়লেখায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

​বড়লেখায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

​মোঃনজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষকদের সাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ ১২ জুন (শুক্রবার) দুপুর ০২:৩০ মিনিটে বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে অনুষ্ঠানটির আয়োজন করে বড়লেখা উপজেলা প্রশাসন।

​উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিটু।

​বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও উপস্থাপনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম জুবায়ের আলম।

​সভায় বক্তারা উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা, কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং আধুনিক ও যুগোপযোগী পাঠদান নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।