• সিলেট, রাত ১০:৫০, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার সদর থানার অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সদস্যসহ ১৭ আসামি গ্রেফতার

admin
প্রকাশিত জুন ৬, ২০২৬
মৌলভীবাজার সদর থানার অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সদস্যসহ ১৭ আসামি গ্রেফতার

মৌলভীবাজার সদর থানার অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সদস্যসহ ১৭ আসামি গ্রেফতার

 

মোঃ নজরুল ইসলাম বড়লেখা উপজেলা মৌলভীবাজার

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যসহ মোট ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের পাশাপাশি আন্তঃজেলা মহিলা পকেটমার ও চোর দলের সক্রিয় সদস্য মেমরাজ (২৯), মাফিয়া বেগম (২৮) ও রাহেনা (২৩)-কে আটক করা হয়। এছাড়া থানার অন্যান্য মামলায় আরও কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন ইসলাম মিয়া, কল্পনা বেগম, সোহান মিয়া, সোহাগ মিয়া, সাবানা বেগম, রুজিনা বেগম, আকুল মিয়া, শাহ আলম ও খায়রুজ্জামান।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।