• সিলেট, বিকাল ৪:৩৭, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত নিহত, প্রাণে বাঁচলেন গৃহকর্তা

admin
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৬
বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত নিহত, প্রাণে বাঁচলেন গৃহকর্তা

মোঃ নজরুল ইসলাম বড়লেখা।।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতির সময় ডাকাতদের নিজেদের গুলিতে এক ডাকাত নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাড়ির মালিক গিয়াস উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার
গভীর রাতে একদল ডাকাত গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে প্রবেশের চেষ্টা করলে গৃহকর্তা ও পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। এতে আতঙ্কিত হয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এক পর্যায়ে নিজেদের গুলিতেই এক ডাকাত গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার পরপরই অন্য ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত ডাকাতের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।