• সিলেট, সকাল ৯:০৯, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চা-শ্রমিকদের বিশেষ ভাতার যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬
চা-শ্রমিকদের বিশেষ ভাতার যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত

 

মোঃ নজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।।

মৌলভীবাজারের বড়লেখায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৫–২৬ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চা-শ্রমিকদের কল্যাণ অনুদান খাতের বিশেষ ভাতার যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু।
সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলার নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
সমনভাগ চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং প্রকৃত উপকারভোগীদের মধ্যে ভাতা সুষ্ঠুভাবে বিতরণ করাই এই যাচাই-বাছাই কার্যক্রমের মূল উদ্দেশ্য। তারা আরও জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে প্রকৃত দরিদ্র চা-শ্রমিকরা যেন এই সুবিধা পান, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
সভা শেষে উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।