• সিলেট, সন্ধ্যা ৭:২৭, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নবীগঞ্জ-বাহুবলসহ দেশ-বিদেশের সকলকে মুহিত রাসেলের ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নবীগঞ্জ-বাহুবলসহ দেশ-বিদেশের সকলকে মুহিত রাসেলের ঈদ শুভেচ্ছা

নবীগঞ্জ-বাহুবল এলাকার জনসাধারণসহ দেশ ও প্রবাসে বসবাসরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গ্রেটবৃটেন ইউকে এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান ও তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. আব্দুল মুহিত রাসেল।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, রমজানের পুরো মাসজুড়ে আমরা সিয়াম সাধনা করেছি। তাকওয়া অর্জনের চেষ্টা করেছি, গুনাহ থেকে বেঁচে থাকা এবং বেশি বেশি নেক আমল করার চেষ্টা করেছি। এর মাধ্যমে ব্যক্তি জীবনে একধরনের আত্মশুদ্ধি এসেছে।

তিনি আরও বলেন, জাতীয় জীবনেও শরিয়াহ পালনের প্রতি আগ্রহ ও অভ্যাস গড়ে উঠেছে। ঈদের পরেও ব্যক্তি ও জাতীয় জীবনে এ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।

মো. আব্দুল মুহিত রাসেল বলেন, ঈদ বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী উৎসব, যার সঙ্গে সুলতানি ও মুঘল আমলের ঐতিহ্য জড়িয়ে রয়েছে।

তিনি আরও বলেন, এ উৎসবকে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যম হিসেবে কাজে লাগাতে হবে। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। যেন কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়—সে লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।