• সিলেট, রাত ১২:১৬, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখা থানায় সিসি ক্যামেরা সার্ভার স্টেশনের উদ্বোধন ​

admin
প্রকাশিত জুন ১২, ২০২৬
বড়লেখা থানায় সিসি ক্যামেরা সার্ভার স্টেশনের উদ্বোধন  ​

বড়লেখা থানায় সিসি ক্যামেরা সার্ভার স্টেশনের উদ্বোধন

​মোঃ নজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার

​মৌলভীবাজারের বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সিসি ক্যামেরা সার্ভার স্টেশনের উদ্বোধন করা হয়েছে।

​আজ শুক্রবার বিকেলে বড়লেখা থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক সার্ভার স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিটু।


​পুলিশ প্রশাসন জানায়, বড়লেখা পৌর শহর ও বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ইতিমধ্যে স্থাপন করা সিসি ক্যামেরাগুলোর সার্বিক কার্যক্রম এখন থেকে এই কেন্দ্রীয় সার্ভার স্টেশনের মাধ্যমে সমন্বয় করা হবে। এর ফলে পুরো এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ডিজিটাল ও নিরাপদ বড়লেখা বিনির্মাণে পুলিশের এই আধুনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।