বড়লেখায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃনজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষকদের সাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ জুন (শুক্রবার) দুপুর ০২:৩০ মিনিটে বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে অনুষ্ঠানটির আয়োজন করে বড়লেখা উপজেলা প্রশাসন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিটু।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও উপস্থাপনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম জুবায়ের আলম।
সভায় বক্তারা উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা, কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং আধুনিক ও যুগোপযোগী পাঠদান নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।