বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
মোঃ নজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।।
শনিবার ২৩ মে সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মোঃ জিললুর রহমান মৌলভীবাজার জেলা পুলিশ লাইন মিলনায়তনে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আসিফ মহিউদ্দিন। এ সময় সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ মৌলভীবাজার জেলার সকল পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
সভায় ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে জেলার শ্রেষ্ঠ পারফরম্যান্সকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনিরুজ্জামান খান-কে পুরস্কৃত করা হয়। এছাড়াও মাদক ও চোরাচালান উদ্ধারকারী শ্রেষ্ঠ এসআই এবং তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের জন্য বড়লেখা থানার প্রলয় রায়-কে সম্মাননা প্রদান করা হয়।
সভা শেষে পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান উপস্থিত পুলিশ কর্মকর্তারা।