• সিলেট, ,

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত April 4, 2026
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

 

মোঃ নজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।।

বাংলাদেশ পুলিশ-এর মৌলভীবাজার জেলা ইউনিটের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইনস ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু-এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, তার সমাধান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় মার্চ ২০২৬ মাসের পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন সদর মডেল থানার পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।
শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন শিপু কুমার দাস, শ্রেষ্ঠ সার্জেন্ট বিশ্বজিৎ সামন্ত এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন এএসআই মোঃ রানা মিয়া।
এছাড়া চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার ও আলামত উদ্ধারে বিশেষ অবদানের জন্য কুলাউড়া থানার এসআই মোঃ মুহিত মিয়াকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলার বিভিন্ন ইউনিট প্রধান ও থানার অফিসার ইনচার্জগণ।