• সিলেট, ,

বড়লেখায় বিয়ের দুদিন আগে এ. কে. মডেল একাডেমির কাশিম নগর স্কুলের শিক্ষিকা মাজেদা আক্তার নিখোঁজ, থানায় বাবার অভিযোগ

admin
প্রকাশিত November 6, 2026
বড়লেখায় বিয়ের দুদিন আগে এ. কে. মডেল একাডেমির কাশিম নগর স্কুলের শিক্ষিকা মাজেদা আক্তার নিখোঁজ, থানায় বাবার অভিযোগ

বড়লেখায় বিয়ের দুদিন আগে এ. কে. মডেল একাডেমির কাশিম নগর স্কুলের শিক্ষিকা মাজেদা আক্তার নিখোঁজ, থানায় বাবার অভিযোগ

আব্দুল হাফিজ চৌধুরী বিশেষ প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় বিয়ের মাত্র দুদিন আগে এ. কে. মডেল একাডেমির স্কুলের
শিক্ষিকা মাজেদা আক্তার (২২) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা বাবুল হোসেন বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
নিখোঁজ মাজেদা আক্তার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ৭ নম্বর কাশেমনগর গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে টিউশনি করানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মাজেদা আক্তার। টিউশনি শেষে বাড়িতে ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
মাজেদার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। আগামী ৮ নভেম্বর তাঁর বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের মাত্র দুদিন আগে তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এ অবস্থায় মেয়েকে খুঁজে বের করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বড়লেখা থানায় লিখিত অভিযোগ করেছেন বাবা বাবুল হোসেন।
কেউ মাজেদা আক্তারের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭২৩১৫৯৩৫০