• সিলেট, ,

বিয়ানীবাজারে মাদকবিরোধী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়তে সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

admin
প্রকাশিত October 22, 2026
বিয়ানীবাজারে মাদকবিরোধী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়তে সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

 

বিয়ানীবাজারে মাদকবিরোধী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়তে সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মোঃ নজরুল ইসলাম, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৪ নম্বর শেওলা ইউনিয়নের চারাবই বাজারে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সুস্থ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর বিকেল ৪টায় চারাবই বাজারে সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর।
কর্মসূচিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর উল্লেখ করে বক্তারা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচির মূল স্লোগান ছিল— “মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলি।”
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।