• সিলেট, রাত ১:১০, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

​দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেলথ হটলাইন চালু

admin
প্রকাশিত জুন ২৪, ২০২৬
​দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেলথ হটলাইন চালু

​দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেলথ হটলাইন চালু

​মোঃ নজরুল ইসলাম | বড়লেখা (মৌলভীবাজার) |

​দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা দেশব্যাপী একযোগে ৭ শতাধিক আউটলেটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। বুধবার (২৪ জুন) আয়োজিত এই ক্যাম্পগুলোতে সাধারণ মানুষ ও ওয়ালটন প্লাজার গ্রাহকদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র এবং ওষুধ প্রদান করা হয়।

​বড়লেখার স্থানীয় ওয়ালটন প্লাজাতেও এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। বড়লেখা পলিক্লিনিকের নিকটবর্তী ওয়ালটন শোরুমের এই ক্যাম্পে স্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে সেবাপ্রত্যাশীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

​রাজধানীর মিরপুর মাজার রোড ওয়ালটন প্লাজায় এই কর্মসূচির জাতীয় পর্যায়ের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ‘হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার প্রজেক্ট’-এর আওতায় গ্রাহকদের জন্য একটি বিশেষ হেলথ হটলাইন নম্বর (০৯৬০৬-৯৯০০২৯) উদ্বোধন করা হয়। এখন থেকে ওয়ালটন প্লাজার গ্রাহকগণ এই নম্বরে কল করে যেকোনো সময় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্যসেবা সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় একটি রক্তদান কর্মসূচিও পালন করা হয়েছে। ওয়ালটন প্লাজার বিভিন্ন আউটলেট থেকে সংগৃহীত এই রক্ত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে।

ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম বলেন, “আমরা শুধু পণ্য বিক্রয় করি না, গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও সুস্থতা নিশ্চিত করাও আমাদের লক্ষ্য। কিস্তি ক্রেতা সুরক্ষা পলিসির মতো সেবার ধারাবাহিকতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালুর মাধ্যমে গ্রাহক ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় আমাদের দায়বদ্ধতা আরও দৃঢ় হলো।”

​ওয়ালটন প্লাজার কর্মকর্তারা জানান, দেশব্যাপী প্রতিটি প্লাজায় সারা বছর গ্রাহকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ালটনের নিজস্ব ‘হ্যাপিনেস অ্যান্ড হেলথ অফিসার’ নিয়োজিত রয়েছেন। এছাড়া, কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী গ্রাহকদের জন্য বিশেষ ছাড় ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবার সুবিধা নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে।

​উল্লেখ্য, কিস্তি চলমান থাকা অবস্থায় কোনো গ্রাহক বা তার পরিবারের সদস্য মৃত্যুবরণ করলে পলিসি অনুযায়ী পণ্যমূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার পাশাপাশি বকেয়া কিস্তি মওকুফ করে আসছে ওয়ালটন প্লাজা। এ পর্যন্ত প্রায় দেড় সহস্রাধিক পরিবারকে তিন কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।