• সিলেট, রাত ৮:১৬, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএমপি’র নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল বাসার তালুকদারকে জাতীয় সাংবাদিক সংস্থার ফুলেল শুভেচ্ছা

admin
প্রকাশিত জুন ১৯, ২০২৬
ডিএমপি’র নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল বাসার তালুকদারকে জাতীয় সাংবাদিক সংস্থার ফুলেল শুভেচ্ছা

ডিএমপি’র নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল বাসার তালুকদারকে জাতীয় সাংবাদিক সংস্থার ফুলেল শুভেচ্ছা

মোঃ নজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ময়মনসিংহের কৃতি সন্তান আবুল বাসার তালুকদারকে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বলেন, আবুল বাসার তালুকদার তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন। তাঁকে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।