• সিলেট, রাত ২:০০, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ানীবাজারে আগামী ৪ নং শেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রুহুল আমিন রুহেল

admin
প্রকাশিত জুন ১৮, ২০২৬
বিয়ানীবাজারে আগামী ৪ নং শেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রুহুল আমিন রুহেল

বিয়ানীবাজারে আগামী ৪ নং শেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রুহুল আমিন

 

মোঃ নজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।

সাবেক এই ছাত্রনেতা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দীর্ঘদিন থেকে এই জনপদের মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন।ইচ্ছে ছিল জনপ্রতিনিধি হয়ে জনগণের কল্যান ও আরো বেশি কাজ করবেন।

এবারে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশী রুহুল আমিন রুহেল জানান তিনি বিয়ানীবাজারে ৪ নং শেওলা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।ইউনিয়নের কোন কাজে চেয়ারম্যানের পিছনে ঘুরতে হবে না,তিনি নির্বাচিত হলে সেবা দেওয়ার জন্য জনগণের জন্য বসে থেকে অপেক্ষা করবেন বলে জানিয়েছেন এই প্রতিনিধিকে।

তিনি আরো বলেন বিয়ানীবাজার ৪নং শেওলা ইউনিয়ন উপজেলার মধ্যে অনেক গুরুত্ব বহন করে ।কিন্তু দীর্ঘদিন থেকে উন্নয়নের দিগ থেকে এই জনপদ অনেক পিছিয়ে রয়েছে বলেও অভিযোগ করেন এই সমাজসেবক ।

তিনি দাবি করেন এই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এখন ও মা’রা’ত্ম’ক নদী ভাঙনের ঝুঁ*কিতে রয়েছে।বিগত সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই ইউনিয়নের মানুষ বেশি,সেখানে নির্বাচিত চেয়ারম্যানের ভুমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও অস্বস্তি ছিল যা সকলের মোটামুটি জানা।

আমি নিবার্চিত হলে উক্ত ইউনিয়নের জনগণের কল্যানে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করবো এবং উপজেলার মধ্যে সবচেয়ে সুন্দর,কল্যানমুখী,সময় উপযোগী,বসবাসের জন্য নিরাপদ আবাসস্থল ইউনিয়ন হিসেবে নতুনরুপে সাজাবো।মাদক,চোরাচালান,চু-রি,ডাকাতি সহ সকল অপরাধ,অনিয়মের বিরুদ্ধে জনগণের পরামর্শ নিয়ে যা করার তাই করা হবে।

স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে গ্রাম্য আদালতকে শক্তিশালীকরণ,যে কোন ছোট খাটো বিষয়ে থানায় যেতে দিব না,দিনের পর দিন সামান্য
বিষয় নিয়ে কোর্টে দৌড়াদৌড়ি করে অনেক নিরহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে,এসব বিষয় এলাকার মুরব্বিদের নিয়ে ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করবো।

সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ইউনিয়নকে আগামী প্রজন্মের জন্য একটি সুখী সুন্দর ও সম্মৃদ্ধশালী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই

সকলের দোয়া সহযোগিতা প্রত্যাশী রুহুল আমিন রুহেল
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী
৪ নং শেওলা ইউনিয়ন পরিষদ।