বড়লেখায় ১৩৬টি পূজামণ্ডপে এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠুর ৩ লাখ টাকার উপহার: সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত
মোঃ নজরুল ইসলাম, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ও নাসির উদ্দিন আহমেদ মিঠুর নিজস্ব অর্থায়নে বড়লেখা উপজেলার ১৩৬টি পূজামণ্ডপে মোট ৩ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এই অনুদানের মাধ্যমে প্রতিটি পূজামণ্ডপে ২ হাজার ২০০ টাকা করে আর্থিক উপহার পৌঁছে দেওয়ার শুভ উদ্যোগ নেওয়া হয়েছে।
ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিতে বিশ্বাসী এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠুর নিজস্ব তহবিল থেকে এমন বড় অঙ্কের অনুদান প্রদান এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রীতি ও ধর্মীয় সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে এমপি সাহেবের এই মহানুভবতা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বড়লেখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদানের অর্থ হস্তান্তর করা হয়। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়, যেন তাঁরা তা সরাসরি মণ্ডপগুলোর কমিটির কাছে পৌঁছে দিতে পারেন।
জনকল্যাণমুখী এই কর্মসূচিতে উপজেলা বিএনপির শীর্ষ ও ত্যাগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি নছিব আলী এবং পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠুর এই অর্থ অনুদানের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত ও সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এমপি মিঠুর দূরদর্শী নেতৃত্ব এবং নেতাকর্মীদের নিরলস শ্রম আজ বড়লেখাবাসীর মনে গভীর আস্থা ও ভালোবাসার স্থান তৈরি করে নিয়েছে।