নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লিটল বার্ড কিন্ডারগার্টেন স্কুলে ‘ঈদে মিলাদুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা-২০২৬’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে স্কুল কমিটির সভাপতি চুনু মিয়া চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ওবায়দুল হক, এমসি কলেজ তালামীয নেতা ও স্কুলের শিক্ষক মারুফ আহমদ, স্কুল কমিটির সদস্য ফয়সল আহমদ , নাসির উদ্দীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এমসি কলেজ তালামীয নেতা ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মারুফ আহমদ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রবিউল আউয়াল মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসে আমাদের বেশি বেশি করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও বাণী পড়তে হবে এবং তাঁর আদর্শ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে হবে। একজন শিক্ষার্থীসহ প্রত্যেক মানুষেরই মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করা কর্তব্য।”
তিনি আরও বলেন, শিক্ষাজীবন থেকেই শিশুদের মহানবী (সা.)-এর জীবন, চরিত্র ও আদর্শ সম্পর্কে জানার সুযোগ করে দিতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ লক্ষ্য করা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা লিটল বার্ড কিন্ডারগার্টেন স্কুলের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।