• সিলেট, রাত ১২:৪২, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত

admin
প্রকাশিত জুন ২৯, ২০২৬
বড়লেখায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত

বড়লেখা প্রতিনিধি ::দেশব্যাপী সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে বড়লেখার ইউনাইটেড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন।

কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দাশের বাজার ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য মো. মুরাদ হোসেন চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তাজ উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।