বড়লেখা থানা পুলিশের ফোর্স মোভিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট অনুষ্ঠিত
মোঃ নজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।
মৌলভীবাজারের বড়লেখায় ফোর্স মোভিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সিলেট বিভাগের নবযোগদানকৃত ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের দিকনির্দেশনায় বড়লেখা থানার ওসি (তদন্ত)
হাবিবুর রহমানের নেতৃত্বে উত্তর চৌমুহনী এলাকায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় পুলিশের একাধিক টিম গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি চালায়।
পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি করতেই এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।