• সিলেট, রাত ২:০৮, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে জ্বালানি বিক্রয়ে জরিমানা

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২৬
বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে জ্বালানি বিক্রয়ে জরিমানা

 

নিজস্ব প্রতিনিধি নজরুল ইসলাম বড়লেখা।

মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ্বালানি তেল অতিরিক্ত মূল্যে বিক্রয়ের দায়ে দুইটি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ ২০২৬) জনাব নাঈমা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বড়লেখার নেতৃত্বে শাহবাজপুর বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এছাড়া অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, কিছু পাম্পে পেট্রোল ও অকটেনের সংকট থাকলেও ডিজেল পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে।
এ সময় পাম্প মালিকদের অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি না করা, নির্ধারিত সময় অনুযায়ী পাম্প খোলা রাখা এবং ডিপোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে জ্বালানি সংগ্রহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জনসাধারণকে প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ না করার জন্যও আহ্বান জানানো হয়।