• সিলেট, রাত ২:২৭, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বড়লেখায় শহীদদের প্রতি নিসচা’র বিনম্র শ্রদ্ধাঞ্জলি

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬
মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বড়লেখায় শহীদদের প্রতি নিসচা’র বিনম্র শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি নজরুল ইসলাম বড়লেখা।

বড়লেখা প্রতিনিধি: জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আজ ভোর ৫:৪৫ মিনিটে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নিসচা নেতৃবৃন্দরা।

এসময় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ প্রমুখ।

উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে প্রতিবারের মতো এবারো নিসচা বড়লেখা উপজেলা শাখা ব্যাপক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। তাছাড়া বাংলাদেশের সবকটি জাতীয় দিবস নিসচা শ্রদ্ধার সাথে পালন করে আসছে। জাতীয় দিবস ছাড়াও বিভিন্ন দিবসে নিসচা ব্যতিক্রমী কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে।

নিসচা নেতৃবৃন্দ বলেন, সামাজিক সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো প্রথমেই আমাদের ইতিহাস, ঐতিহ্যকে লালন করা, নতুন প্রজন্মর সামনে শেকড়কে তুলে ধরা। আমরা মনে করি সামাজিক সংগঠন হোক জনস্বার্থে দেশের কল্যাণের জন্য কোন ব্যক্তি স্বার্থের জন্য নয়।