গোয়াইনঘাটে ওসি বদলির গুজব, চোরাচালান ইস্যুতে অপপ্রচার
গোয়াইনঘাটে চোরাচালান ইস্যুতে থানার ওসির বদলির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, তা সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে পুলিশ।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ বলেন, তার বদলির কোনো আদেশ তিনি পাননি এবং একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
এদিকে, সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকও বিষয়টি নিশ্চিত করে জানান—ওসির বদলির খবরের কোনো সত্যতা নেই। পুলিশ বলছে, বিভ্রান্তি ছড়াতে এমন গুজব রটানো হচ্ছে।